ক্যারম খেলাকে কেন্দ্র করে বন্ধুর ঘুষিতে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০১৮, ১৪:৫৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৫:০২

চট্টগ্রাম

ক্যারম খেলাকে কেন্দ্র করে বন্ধুর ঘুষিতে ফরহাদ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ওমর আলী মাতব্বর রোডে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ফরহাদ হোসেন একই এলাকার নাজিম মিয়ার বাড়ির এমদাদুল হকের ছেলে। 

এ ব্যাপারে এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যারম খেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ফরহাদকে তার বন্ধু ইমরান বুকে ঘুষি মারে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় জড়িত ইমরান (১৭) নামে আরেক কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন  চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন