ঘোড়াশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নরসিংদী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১৫:১৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৫:১৯

নরসিংদী

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেক পোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আজমীর হোসেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আজগর হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেকপোস্টের সামনে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা জানান, ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন