আমরা চাই উৎসবমুখর পরিবেশে সব দল নির্বাচনে অংশ নিক: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১৮:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৯:১৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহবুব-উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আমরা চাই, উৎসবমুখর পরিবেশে সব দল নির্বাচনে অংশ নিক। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের নামে বিএনপি যদি সন্ত্রাসীদের পুনর্বাসন করতে চায়, সেটা সরকার মেনে নিতে পারে না।  সেই সুযোগ দেওয়া হবে না।  যারা নাশকতা, সন্ত্রাসের দায়ে অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে এটাই যৌক্তিক।’

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ’

তিনি  বলেন, ‘নির্বাচনের সময় পুলিশ নাশকতাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, এটাই প্রত্যাশিত। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালালেই বিএনপির জ্বালা হয়। যেকোনও সন্ত্রাসীকে ধরলেই তারা তার পক্ষে সাফাই শুরু করে। পক্ষ নিয়ে বিএনপি প্রমাণ করেছে, আসলেই তারা সন্ত্রাসী দল।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান