ময়মনসিংহের ১১টি আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫





ময়মনসিংহ ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে দাখিল হওয়া ১১৬টি মনোনয়নপত্রের মধ্যে ৩৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার (২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।



রিটার্নিং কর্মকর্তা জানান, তথ্যে গড়মিল, কাগজপত্র ঘাটতি ও ঋণ খেলাপীর জন্য মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে আবুল বাশার আকন্দ (বিএনপি), এমদাদুল হক (জাতীয় পার্টি) আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র)।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির তায়েবুর রহমান এবং আওয়ামী লীগের বিদ্রোহী ৯ জন প্রার্থী, এরা হচ্ছেন- মোর্শেদুল আলম, ডা. মতিউর রহমান, নাজনীন আলম, আলী আহমেদ খান পাঠান সেলভি, অধ্যক্ষ আব্দুর রফিক, ড. সামিউল আলম লিটন, গোলাম মোস্তফা ভিপি বাবুল, আব্দুল মতিন, শরীফ হাসান অনু।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে কামরুল ইসলাম মো. ওয়ালিদ (বিএনপি), অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন (বিএনপি) এবং আবু সাইদ মহিউদ্দিন (মুসলীম লীগ)।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জহিরুল ইসলাম (স্বতন্ত্র), সোহেল মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ) ও আমজাদ হোসেন (খেলাফত মজলিস)।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জেএসডির চৌধুরী মোহাম্মদ ইশহাক।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জয়নাল আবেদীন (বিএনপি), আব্দুর রাজ্জাক খান (স্বতন্ত্র)।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে রুহুল আমিন মাস্টার (বিএনপি), এমএ বাশার (এলডিপি), হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদ হাসান সুমন। 
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদির ও সাইফুল্লাহ, কৃষক শ্রমিক জনতা লীগের আলমগীর কবির।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার বুলবুল, জাতীয় পার্টির হাবিবুল্লাহ বেলালী ও মজিবুর রহমান।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এলডিপির আশরাফুল হক জর্জ ও ইসলামী আন্দোলনের আমান উল্লাহ সরকার।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের