বিএনপি নেতা গিয়াস কাদেরকে গ্রেফতার দেখানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩

গিয়াস কাদের চৌধুরী বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম কামরুন নাহার রুমি এ আদেশ দেন। জেলা পুলিশের আদালত পরিদর্শক বিজন কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। চার মাস আগে ফটিকছড়িতে বোমাবাজির ঘটনায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়।

বিজন কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৪ আগস্ট ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের লায়লা কবির ডিগ্রি কলেজ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় বোমাবাজির ঘটনা ঘটে। গিয়াস কাদের চৌধুরীর নির্দেশে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই মামলায় থানা পুলিশের আবেদনের পর আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকির’ অভিযোগে দায়ের করা মামলায় গত ২২ নভেম্বর জামিন আবেদন নামঞ্জুর করে গিয়াস কাদেরকে কারাগারে পাঠানো আদেশ দেন আদালত। বর্তমানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কারাগারে রয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম