পাবিপ্রবির ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারে আটক ৫, প্রক্সি ও জালিয়াতির দায় স্বীকার

পাবনা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ০০:৫৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০১:০৮

পাবিপ্রবির ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারে আটক ৫, প্রক্সি ও জালিয়াতির দায় স্বীকার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রক্সি ও জালিয়াতি দায়ে ৫ ছাত্রকে আটক করা হয়েছে। সাক্ষাৎকার দিতে আসার পর তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তারা দোষ স্বীকার করায় তাদের লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তারা হলো- হারুনর রশিদের ছেলে নাইমুল ইসলাম, জামসেদ আলীর ছেলে উজ্জল মোহাম্মদ, আব্দুল কাদরের ছেলে রিয়াদুল জান্না রিয়াদ, সাইদুল ইসলামের ছেলে রিফাতুল ইসলাম, লিয়াকত আলীর ছেলে সাগর সরকার।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি সাক্ষাৎকার শুরু হয়। এসময় ভাইভা বোর্ডে তাদের বিভিন্ন কাগজপত্র ও প্রবেশপত্র পরীক্ষা করলে ছবিসহ বিভিন্ন জালিয়াতি ধরা পরে। এসময় তারা অপরাধ স্বীকার করে জানায়, সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে তারা একটি চক্রের মাধ্যমে প্রক্সি ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ও কাগজপত্র জালিয়াতি করেছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রতীম কুমার দাস জানান, লিখিত মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। এছাড়া তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের ভর্তি বাতিল করার সুপারিশ জানানো হয়েছে কর্তৃপক্ষের কাছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম