বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থী খোকার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আপিল

বগুড়া প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৮, ২০:৩৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:৪৫

বগুড়া বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ও মানবতাবিরোধী অপরাধ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল মোমিন তালুকদার খোকার মনোনয়ন বাতিলের আবেদন করা হয়েছে। ওই আসনের দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা এম সরওয়ার খান বুধবার (৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনে এ ব্যাপারে আপিল করেছেন। বুধবার সন্ধ্যায় সরওয়ার খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

মুক্তিযোদ্ধা এম সরওয়ার খান জানান, ‘আসন্ন নির্বাচনে বগুড়া-৩ আসনে বিএনপি থেকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মোমিন তালুকদার খোকাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে তার স্ত্রী মাছুদা মোমিনকেও মনোনয়ন দেওয়া হয়েছে। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তবে খোকার ভাই আবদুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। খোকার মনোনয়নের ব্যাপারে বিএনপির নেতাকর্মীরা খুশি হলেও মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষের মানুষ ক্ষুব্ধ হয়েছেন।’

এম সরওয়ার খান আরও জানান, ইসিতে দায়ের করা তার আপিলে দুটি কারণ উল্লেখ করেছেন। খোকার পক্ষে তার মেয়ে নাসিমা মোমিন লাকি মনোনয়ন জমা দিয়েছেন। ওই মনোনয়নপত্রে পলাতক খোকার দেওয়া স্বাক্ষর নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এছাড়া হলফনামায় তথ্য গোপন করা হয়েছে। যেহেতু রাজাকার কমান্ডার আব্দুল মোমিন তালুকদার খোকা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী মামলায় দীর্ঘদিন ধরে পলাতক, সেহেতু পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করা অসম্ভব ব্যাপার। ওই স্বাক্ষর জাল-জালিয়াতির স্বাক্ষর বলে তিনি দাবি করেছেন।

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম