সিলেট থেকে শুরু হচ্ছে ধানের শীষের প্রচারণা, আগামীকাল আসছেন ঐক্যফ্রন্টের নেতারা

সিলেট প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৭আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:২৮

জাতীয় ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন থেকে ধানের শীষের নির্বাচনি প্রচারণা শুরু করছে ঐক্যফ্রন্ট। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকালের একটি বিমানের ফ্লাইটে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা সিলেটে আসবেন। এরপর তারা হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করে ওই দিন দুপুর ২টার দিকে সিলেটের রেজিস্ট্রারি মাঠে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে জনসভা করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ উপস্থিত থাকবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাসদের আসম আব্দুর রব, কৃষক শ্রমিক ও জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ দলের শীর্ষনেতারা উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, ঐক্যফ্রন্টের নেতারা সিলেট-১ আসনে সমাবেশ করার পর সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী শফি আহমেদ চৌধুরী ও সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিমের নির্বাচনি এলাকায় পথসভা করবেন। তবে একই দিনে পথসভা অনুষ্ঠিত হবে কিনা তা এখন নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘নেতারা চাচ্ছেন মর্যাদার এই আসন থেকে ধানের শীষের প্রচারণা করতে। তাই তারা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সিলেটে আসবেন এবং দুপুর ২টার দিকে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশে উপস্থিত থাকবেন।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম