চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৩২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৩

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৭তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে রেহাইচরে বীরশ্রেষ্ঠর স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

প্রথমে জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে ফল দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. তরিকুল ইসলাম। এরপর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।

এদিকে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

১৯৭১ সালে ১৪ ডিসেম্বর ভোরে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। পরে তার মৃতদেহ ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি