হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ২২:০৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:১০

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মী গ্রেফতার হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদসহ ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা ও ডিবি পুলিশ। শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা গুলজার আহমেদ খান, যুবদল নেতা দুলাল মিয়া প্রমুখ।
হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলাম জানান, সৈয়দ মুশফিক আহমেদকে উপজেলার নিজামপুর থেকে এবং শহরের শায়েস্তানগর এলাকা থেকে অপর ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল খালেক শাহীনকে (৫০) গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি কেএম আজমিরুজ্জামান।

/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের