সিইসি’র বক্তব্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:০২

নির্বাচনি প্রচারে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যে বক্তব্য রাখছেন তার কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশনারের বক্তব্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সমগ্র জাতি, দেশবাসী এমনকি বাইরের কেউ তার বক্তব্য বিশ্বাস করছে না। নির্বাচনি মাঠে কী হচ্ছে প্রকৃত অবস্থা জনগণ দেখছে। তিনি আত্মতৃপ্তি পাওয়ার জন্য যদি এ ধরনের বক্তব্য দেন তাহলে কিছুই বলার নেই। ’

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে গণসংযোগ করেন বিএনপির এই নেতা। স্টিলমিল বাজার থেকে গণসংযোগ শুরু করে পশ্চিম হোসেন আহমদ পাড়া, পূর্ব হোসেন আহমদ পাড়া, কাঠগড়, ধুমপাড়া, মুসলিমাবাদ, মাইজপাড়া, হাজীপাড়া এলাকায় তিনি  নির্বাচনি প্রচারণা চালান।  গণসংযোগকালে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘দিন দিন নির্বিচারে গ্রেফতার অভিযান বেড়েই চলেছে। গ্রেফতার থেকে সমর্থকরাও বাদ যাচ্ছে না। তাদের বাসাবাড়িতেও হামলা চালাচ্ছে। এই অবস্থা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।’

গণসংযোগকালে তার সঙ্গে কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম