রংপুরে কবিরাজি ওষুধ খেয়ে মা-ছেলের মৃত্যু, আটক ১

রংপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৮, ১২:০৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১২:০৬

কবিরাজি ওষুধ খেয়ে মা ও ছেলের মৃত্যু রংপুরের বদরগঞ্জে শক্তিবর্ধক কবিরাজি ওষুধ খেয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গুরতর অসুস্থ অবস্থায় আরও দুইজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে। বদরগজ্ঞ থানার ওসি আনিসুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্যকলাবাড়ি গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মজিবর রহমান কবিরাজি চিকিৎসা করে থাকেন। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের ফয়জারপাড়া গ্রামে তার শাশুড়ি কছিরন নেছার বাসায় বেড়াতে যান। এ সময় মজিবর রহমান তার শাশুড়িসহ স্বজনদের শক্তিবর্ধক ওষুধ খাওয়ান। ওষুধ খেলে শরীরে শক্তি বাড়বে এবং রোগ-বালাই দূর হবে এ কথা বলে পরিবারের চারজন সদস্যকে ওষুধ খাওয়ান তিনি। এর কিছুক্ষণ পরই মা কছিরন নেছা ও ছেলে নুর হোসেন জ্ঞান হারিয়ে ফেললে তাদের দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
অপরদিকে পরিবারের আরও দুই সদস্য নুর বানু ও নুর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মজিবর রহমানকে আটক করেছে বলে বদরগঞ্জ থানার ওসি আনিসুর রহমান আনিস জানিয়েছেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম