পিরোজপুর-৩ আসন থেকে সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ

পিরোজপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ০০:৩৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ০০:৪৬

আশরাফের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা পিরোজপুর-৩ আসন (মঠবাড়িয়া) আসনে মহাজোটের প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. আশরাফুর রহমান। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের নির্বাচনি কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এক সভায় তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন এবং এ বিষয়ে লিখিত দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং-এ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পিরোজপুর-৩ আসনে মহাজোটের প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আশরাফুর রহমান মহাজোট প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম এ আউয়াল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম