ঝিনাইদহের শৈলকুপায় ২ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ

ঝিনাইদহ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৪আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৪

ঝিনাইদহের শৈলকুপায় ২ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ

ঝিনাইদহের শৈলকুপায় সরিষা চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। এই মৌসুমে শৈলকুপা উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় ২ হাজার ১৩০  হেক্টর জমিতে সরিষার আবাদ  হয়েছে। শৈলকুপা কৃষি অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, অন্যান্য বছরের তুলনায় সরিষার দাম বৃদ্ধি হওয়ায়  সরিষা চাষের দিকে কৃষকরা বেশি ঝুঁকছে। এবছর বারি ১৪, বারি ১৫, টরি ৭ ও দেশি জাতের সরিষা আবাদ হয়েছে।

লাঙ্গলবাঁদ এলাকার চাষি চাঁদ আলী  জানান,  বর্তমানে সরিষার দাম বেশি ও ফলন ভাল হওয়ায় গতবছরের তুলনায় বেশি জমিতে সরিষার আবাদ করেছি। তবে প্রতি বিঘা জমিতে সার সেচসহ প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা খরচ হয়। ফলন ভাল হলে উৎপাদন হয় ৫ থেকে ৬ মণ সরিষা, যার বাজারমূল্য ১০ থেকে ১২ হাজার টাকা।

এ ব্যাপারে কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুণ্ডু জানান, বোরো ধানের আবাদ কম হওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে  প্রায় ৫ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদন হবে বলে মনে করেন তিনি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম