ভাঙ্গুড়ায় আ.লীগের নির্বাচনি অফিসে ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ

পাবনা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১২:০২আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৩২

পাবনা পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের নির্বাচনি অফিসে ককটেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২২ ডিসেম্বর) ত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পৌর সদরের হাজী জামালউদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব পাশে পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনি অফিসে আলোচনা সভা চলছিল। হঠাৎ করেই শরৎনগর বাজারের ভিতর থেকে দ্রুতবেগে মোটরসাইকেলে কয়েকজন এসে আমাদের অফিস লক্ষ্য করে ২টি ও সামনে এগিয়ে গিয়ে আরও ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সময় ২০-২৫ জন মুখ বাঁধা লোকজন লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। মারপিটে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা, কর্মী সোহেল হোসেনসহ কয়েকজন আহত হয়। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার পেছনে স্থানীয় বিএনপি-জামায়াত জড়িত।’
এ অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হিরোক বলেন, ‘এসব আওয়ামী লীগের সাজানো নাটক। নিজেরাই ঘটিয়ে তার দোষ বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা করছে।’
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, আওয়ামী লীগের নির্বাচনি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের