খুলনায় সেনা টহল চলছে

খুলনা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৮

খুলনায়  সেনা টহল চলছে সারাদেশের মতো খুলনায় সেনা টহল শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে সেনাবাহিনীর গাড়ির টহল দেখা যায়।

আইএসপিআর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান বলেন, ‘খুলনা মহানগর ও জেলার ৯টি উপজেলার জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রবিবার মধ্যরাত থেকেই কার্যক্রম শুরু করেছে।

মহানগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘সোমবার সকাল সোয়া ৮টার দিকে সেনাবাহিনীর ৪টি গাড়ি মজিদ সরণি দিয়ে টহল দিতে দেখা গেছে। সেনা টহল শুরু হওয়ায় নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া আতঙ্ক কমবে।’

দৌলতপুর এলাকার আলেয়া বেগম বলেন, ‘সকালে সেনা টহল দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম। পড়ে বুঝলাম নির্বাচন উপলক্ষে সেনা টহল শুরু হয়েছে। সেনা টহল দেখে ভাল লেগেছে।’

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সোমবার থেকে সারাদেশে মাঠে থাকবেন সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমানবাহিনী) সদস্যরা। রবিবার দিবাগত মধ্যরাত থেকেই তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম