জামালপুরের মেলান্দহে পৌর বিএনপির সহসভাপতিসহ গ্রেফতার ৫

জামালপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:১৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৪২

জামালপুরের মেলান্দহে পৌর বিএনপির সহসভাপতিসহ গ্রেফতার ৫

জামালপুরের মেলান্দহে সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি হাফেজ হযরত আলীসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, মেলান্দহের শ্যামপুর বাজারে একটি হোটেলে চা খাওয়ার সময় সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি হাফেজ হযরত আলীকে আটক করে পুলিশ।

আটক অন্যরা হলেন পূর্ব থুরী গ্রামের জাহেদ আলীর ছেলে ডালিম সর্দার (৪৫) ও তার ছেলে সিফাত (১৮), মৃত আ. সালামের ছেলে মোকছেদ আলী (৫০) এবং নয়ানগর গ্রামের সালামের ছেলে ফারুক মিয়া (২৬)। তারা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মেলন্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ জানান, রাতে শ্যামপুর বাজারে এবং থুরী গ্রামে বিএনপির কর্মীরা হট্টগোলের চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

এ ব্যাপারে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘নির্বাচনের মাঠ দখলে রাখতে অযথা মিথ্যা অভিযোগ দিয়ে কর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।’  

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ২২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের