বাগেরহাটে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, গ্রেফতার ৮

মোংলা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১২:০৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:১০

বাগেরহাট

বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে রামপালের গৌরম্ভায়   উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের  অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

রামপাল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা শেখ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— বায়জিদ, বাসার, রাজু, মোহাম্মদ আলী, মারুফ, বাহাউদ্দিন, জিহাদুজ্জামান ও তানভির। স্থানীয়রা জানায়,  রামপাল উপজেলার উত্তর গৌরম্ভার বটতলা মোড়ে ধানের শীষের  প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ দলের কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ  সমর্থকদের সঙ্গে প্রার্থী ওয়াদুদের বাকবিতণ্ডা হয়।  এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষ লিপ্ত  হয়। এতে দুই দলের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে আহতদের খুলনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।  

 উপজেলা জামায়াতের আমির ও গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ নাছির উদ্দিন বলেন, ‘ধানের শীষের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালিয়ে  প্রার্থী ওয়াদুদসহ ৯ জন আহত এবং ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।  এ ঘটনার পর থেকে  এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ’

 গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গাজী বলেন, ‘নৌকার মিছিল নিয়ে যাওয়ার সময় অন্যদিক থেকে আসা  বিএনপির মিছিল মুখোমুখি হলে এই  সংঘর্ষ  ঘটনা ঘটে। এতে  আওয়ামী লীগের ১১ জন কর্মী  আহত হয়েছেন।’

 ওসি শেখ লুৎফর রহমান বলেন,  ‘নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ’

/এমএফ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন