ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও তার স্ত্রী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১২:০৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৪:১০

গ্রেফতার ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মতিয়ার রহমান ঝিনাইদহ-৩ আসনের (কোটচাঁদপুর-মহেশপুর) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান (৬৫) ও তার স্ত্রী নাজমা রহমানকে (৫৫) নাশকতার মামলায় ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে বোমা হামলাসহ ২৭ টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে। মতিয়ার রহমানের স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে দীর্ঘ তল্লাশির পর ঢাকা থেকে ভোরে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ল্যাপটপ, ৭ ট মোবাইল ফোন উদ্ধার করা হয় যা নাশকতার কাজে সে ব্যবহার করতো।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের