সিইসি নয়, ড. কামালের পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

কুমিল্লা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৪

কুমিল্লায় নির্বাচনি সভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে ড. কামালের পদত্যাগ করা উচিত।’

এর আগে মঙ্গলবার (২৫ ডিসেম্বর)  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার পদত্যাগ দাবি করেন  ড. কামাল হোসেন। তার এই দাবির জবাবে বুধবার (২৬ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামের মিঞাবাজার লতিফুন্নেচ্ছা উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন।

ড. কামাল হোসেনকে উদ্দেশ করে কাদের বলেন, ‘যার পদত্যাগ চাইলেন, তার সঙ্গে কেন বৈঠক করতে গেলেন?’

তিনি আরও বলেন,  ‘নৌকা এবং জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার সরকার। দেশে নৌকার বিকল্প হচ্ছে পেট্রোলবোমা, শিক্ষাপ্রতিষ্ঠান পোড়ানো, বাস-ট্রাকে আগুন, মানুষ পুড়িয়ে মারা এবং  গাছ কেটে সড়ক অবরোধ করা। জননেত্রী শেখ হাসিনার বিকল্প হচ্ছে— মানুষ হত্যা করা, চুরি, ডাকাতি, ধর্ষণসহ দেশে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করা। তাই জনগণ ৩০ তারিখে নৌকায় ভোট দেবে।’

চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূইয়া হাসানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন— কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রেলপথমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার, কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।

/এসএসএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের