চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাল টাকাসহ বিএনপি নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাল টাকাসহ বিএনপি নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর বিএনপি সাধারণ সম্পাদক দূরুল হোদা (৫০) ও সাবেক ছাত্রদল সভাপতি হামিদুর রহমান মুকুলকে (৩৮) ২৫ হাজার জাল টাকাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকালে নাচোল উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এসময় তাদের কাছে থাকা আরও ১০ হাজার আসল টাকাও জব্দ করা হয়েছে।  

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, ‘আটকর নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রতারিত করে জাল টাকার বিনিময়ে ভোট কিনছিলেন। এসময় পুলিশের টহল দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি চালায়। তখন তাদের কাছে থাকা ২৫ হাজার জালটাকাসহ আরও ১০ হাজার আসল টাকা জব্দ করা হয় এবং তাদের হাতে নাতে আটক করা হয়।’

ওসি আরও জানান, ‘তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের