মুন্সীগঞ্জ-১ আসনে শাহ মোয়াজ্জেমের ভোট প্রত্যাখ্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:১০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:১৪

মুন্সীগঞ্জ-১ আসনে শাহ মোয়াজ্জেমের ভোট প্রত্যাখ্যান

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে ঐক্যজোট প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে তার গ্রামের বাড়ি দোগাছিতে সাংবাদিক সম্মেলনে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। তিনি দাবি করেন, ‘ভোট নয় লুট হয়েছে। আমি আমার নিজের ভোট দিতে যাইনি।’

দক্ষিণ পাইকসা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট দেওয়ার কথা ছিল। তিনি অভিযোগ করেন, ‘বহু কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। যে কয়েকটি কেন্দ্রে এজেন্ট ছিল তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। ভোটের নামে লুট মেনে নেওয়া যায় না।’

সাংবাদিক সম্মেলন শেষে ঢাকার উদ্দেশ্যে বের হলে তার বাড়ির কাছেই পুলিশ ও বিজিবি 'যথেষ্ট নিরাপত্তা নেই' জানিয়ে প্রায় দুই ঘণ্টা তার গাড়ি আটকে রাখেন বলেও অভিযোগ করেন শহ মোয়াজ্জেম।

তবে এসকল অভিযোগ অস্বীকার করে মহাজোট প্রার্থী মাহী বি. চৌধুরী বলেন, ‘৩৪ টি কেন্দ্রে তিনি এজেন্ট দিতে পারেননি। এর দায় কার? তাকে দেখাতে বলুন কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে বলে দাবি করেন তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম