বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

বগুড়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ২০:০০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:০২

অনিয়ম ও ভোটকেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ এনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি দলীয় প্রার্থী বগুড়া-৩ আসন বিএনপি প্রার্থী মাছুদা মোমিনের ভোট বর্জন করেছেন। রবিবার বিকালে রিটার্নিং অফিসারকে বিষয়টি লিখিতভাবে জানান তিনি।

লিখিতভাবে মাছুদা মোমিন বলেন, তিনি বগুড়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী। তার আসনে মহাজোট প্রার্থী লাঙ্গল মার্কার সমর্থকরা কেন্দ্র দখল ও বুথে ঢুকে পোলিং এজেন্টদের বাধা দেয়। এছাড়া শনিবার রাতে ব্যালটে লাঙ্গল মার্কায় সিল মেরে বাক্স ভর্তি করে। রবিবার ধানের শীষের সমর্থকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা ও মারপিটের পর বের করে দেয়। তাই আমি ভোট বর্জন করলাম।

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার কর্মকর্তারা মাছুদা মোমিনের ভোট বর্জনের চিঠি পাবার সত্যতা নিশ্চিত করেছেন।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম