পরিবহন ভাড়া দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

গাজীপুর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৫২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২৩:৪১

আকলিমা চিড়া ও মুড়ির মিল গাজীপুরের শ্রীপুরে একটি চিড়া ও মুড়ির মিলে কাঁচামাল সরবরাহের পরিবহন ভাড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। শনিবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ (এমসি বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ দুজন হলেন– মুলাইদ গ্রামের তারা মিয়ার ছেলে রাজন (২৫) ও মাওনা উত্তরপাড়া এলাকার ফজলুল হক মুন্সীর ছেলে ফরহাদ হোসেন (২৫)।

কারখানা ব্যবস্থাপক আবুল কালাম বাংলা ট্রিবিউনকে জানান, আশরাফুল নামে এক ব্যক্তি তাদের প্রতিষ্ঠান আকলিমা চিড়া ও মুড়ির মিলে কাঁচামাল সরবরাহের জন্য পরিবহন ভাড়া দিত। গত কিছুদিন যাবৎ রাজন ও ফরহাদ ওই কারখানায় পরিবহন ভাড়া দেওয়ার ব্যবসা করার কথা বলে ভিজিটিং কার্ড দিয়ে যায়। এ সময় তারা অন্য কারও পরিবহনে কাঁচামাল আনলোড না করতে হুমকি দেয়। শনিবার দুপুরে চিড়ার কারখানায় পরিবহন থেকে কাঁচামাল আনলোডের সময় রাজন ও ফরহাদ ভেতরে ঢুকে বাধা দেয়। এ সময় আশরাফুল ঘটনাস্থলে চলে আসলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।  একপর্যায়ে তারা হাতাহাতি করতে করতে দুই পক্ষ কারখানার বাইরে চলে যায়। এ সময় মহাসড়কের পাশে একটি গুলির শব্দ পাওয়া যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আবুল কালাম ভুঁইয়া জানান, এ ঘটনায় রাজন বাঁ-হাঁটুর নিচে ও ফরহাদ কনুইয়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে প্রথমে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চিড়ার মিলের ব্যবস্থাপক আবুল কালামসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কারা গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান