সাদুল্যাপুরে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৯, ০৪:১২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০৪:২৩

আগুনে দগ্ধ গাইবান্ধার সাদুল্যাপুরে আগুনে দগ্ধ হয়ে শুমর্ত ভান বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের ধারণা, শীত নিবারণের জন্য ঘরের মধ্যে জ্বালানো আগুন অসাবধানতবশত তার পরনের কাপড়ে লেগে দগ্ধ হয়ে মারা যান তিনি।

রবিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর বাজারের (খোলাহাটি) গ্রামে ওই বৃদ্ধার বাবার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর মেয়ে ও একই গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী।

রসুলপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আলম মিয়া বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে জানান, স্বামী মারা যাওয়ার পর থেকেই শুমর্ত ভান তার বাবার বাড়িতে থাকতেন। সন্ধ্যার পর ঘরের মধ্যে ভাত খাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই শরীরে আগুন লাগে শুমর্ত ভানের। ঘরে আগুন ও তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে অগ্নিদগ্ধ দেখতে পায়। আগুনে শরীরের বেশির ভাগ দগ্ধ হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

শুমর্ত ভান বেওয়ার ভাই নুরুল ইসলাম প্রামাণিক জানান, তার বোন দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্। কিছুদিন আগে হঠাৎ করেই প্যারালাইসেস রোগে আক্রান্ত হন তিনি। কয়েকদিন ধরে অনেকটাই সুস্থ্ তিনি। ঘটনার সময় ঘরে খাবার খাচ্ছিলেন তিনি। তার ঘরে খড়কুটোর আগুন ছিল না। তবে তিনি নিজে হয়তো পুরনো কাপড়ে আগুন জ্বালিয়ে ছিলেন। সেই আগুন পোহাতেই অসাবধানতাবশত পরনের কাপড় ও শরীরে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে। আগুনে শরীর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম