মান্দায় বালুবাহী ট্রাক্টরের চাপায় নিহত ১, আহত ২

নওগাঁ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৯, ১৮:৪৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:৫১

নওগাঁ নওগাঁর মান্দায় বালুবাহী ট্রাক্টরের চাপায় আব্দুল খালেক (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুল খালেক উপজেলার পারকুলিহার মৎস্যজীবী পাড়ার মোজাম্মেল হকের ছেলে।  

সোমবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পাঁজরভাঙ্গা-জলছত্র রাস্তার টগরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। তারা হলেন রহিদুল ইসলাম (৩২) ও করিম বকস (৫২)। রহিদুল ইসলাম কাঁশোপাড়া গ্রামের ইলিম শেখ ও করিম নাপিতপাড়া গ্রামের ফারাজ উদ্দিন মৃধার ছেলে। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘নিহত আব্দুল খালেক পাঁজরভাঙ্গা বাজার থেকে মাছ কিনে বিক্রির জন্য সিংগীহাটে যাচ্ছিলেন। পথে টগরের মোড় এলাকায় দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী আব্দুল খালেক নিহত ও দুই পথচারী আহন হন। ঘাতক ট্রাক্টরটি হেফাজতে নেওয়া হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম