চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ১০:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১০:৫১

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুর মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন,  গোমস্তাপুর উপজেলার কয়লাদিয়াড় এলাকার জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩০) ও একই উপজেলার কলেজপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেল (৩২)।

এসআই গোলাম মোস্তফা জানান, ‘গোমস্তাপুর থেকে জেলা শহরে মোটরসাইকেলের ড্রাইভিং পরীক্ষা দিতে আসার পথে শহরের কল্যাণপুর হর্টিকালচার সেন্টার এলাকায় ঘাতক ট্রাকটিকে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে  পলাতক রয়েছে ঘাতক ট্রাক চালক।   এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম