হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ১৩:০০আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৩:০২

হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মৃত আজমদ মিয়ার ছেলে শিমুল আহমেদ (২২) ও সাতাইহাল গ্রামের আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও ফার্ম থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন শিমুল ও নাঈম । বাড়ি ফেরার পথে মহাসড়কের আইনগাঁও দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে পৌঁছামাত্রই সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলেই মারা যান দুইজন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে তাদের থানায় নিয়ে আসে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি