হিলিতে ২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিজিবি

হিলি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৯, ১৩:০৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৩:০৭

গ্রেফতার দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় ভারতীয় রুপিসহ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের পাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করে বিজিবি।

গ্রেফতারকৃতরা হলো, ফেনী জেলার পরশুরাম থানার উত্তর রাজশপুর গ্রামের মৃত সিরাজুল করিমের ছেলে জীবন হোসেন (২৮), ঢাকা জেলার শ্যামপুর থানার পোস্তগোলা এলাকার ইসকান্দার মাদবারের ছেলে ইমন হোসেন (২৪)।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার মাহতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার সন্ধ্যায় হিলি সীমান্তের বিজিবির ৬ নম্বর পোস্টের রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে প্রাচীর টপকিয়ে ওই দুই যুবক ভারত থেকে অবৈধপথে দেশে প্রবেশ করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ভারতীয় ৯৬০ রুপি উদ্ধার করা হয়। এসময় তারা ভারত থেকে দেশে প্রবেশের জন্য পাসপোর্টসহ বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি । পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে রাতেই তাদের হাকিমপুর সোপর্দ করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের