পার্বতীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:১৫

দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাপায় মো. লিখন (৩৫) নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সুমন (৩৮) নামে আরও একজন  মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিখন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ সিংগেরগাড়ি কছিম উদ্দীন মাদ্রাসা এলাকার মৃত রুহুল আমীনের ছেলে এবং আহত সুমন একই এলাকার  ইব্রাহিমের ছেলে।

পার্বতীপুর মডেল থানার এ এস আই সিদ্দিক জানান,  নিহত লিখন ও সুমন নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দিনাজপুরের পার্বতীপুর আসার পথে লোকামোটিভ কারখানার সামনে লেভেল ক্রসিংয়ে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই লিখন মারা যান। পরে স্থানীয়রা অপর আরোহী সুমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের