নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১৭:৩২আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:৩৪

নাসিরনগরে জমি নিয়ে সংঘর্ষে শিশু নিহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আমেনা বেগম নামে চার বছরের একটি শিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দৌলতপুর গ্রামের হারুন ও রোমানের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। রোমানের পক্ষের লোকজন হারুনকে মারধর করে। এ সময় টেটাবিদ্ধ হয়ে হারুনের সঙ্গে থাকা তার চার বছরে শিশু আমেনা বেগম নিহত হয়। এছাড়া হারুনের স্ত্রী সেলিনা আক্তারসহ আরও চারজন আহত হন।
এ ব্যাপারে অভিযুক্ত রোমান দাবি করেন, ‘হারুন তাকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে হত্যা করেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’
এদিকে ঘটনার খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম