বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজি বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ২৩:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০০:৩০

বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাটে দেশের তৃতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দরের ট্রাক-ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বেপরোয়া চাঁদাবাজি বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ এবং স্থানীয় ব্যবসায়ীরা।  এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্মারকলিপি দিয়েছেন তারা।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে ইউএনও আবদুল করিম এবং ওসি সাজ্জাদ হোসেনের কাছে এই স্মারকলিপি দেন বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তাহাজুল ইসলাম মিঠু ও যুগ্ম আহ্বায়ক শাহীনুর আলম শাহীনসহ ব্যবসায়ীরা।

ইউএনও আবদুল করিম স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চাঁদাবাজি বন্ধের দাবিনামা পেয়েছি। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট ও বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তাহাজুল ইসলাম মিঠু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। অথচ বুড়িমারী স্থলবন্দরের ট্রাক-ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে প্রতি মাসে ৪-৫ কোটি টাকার প্রকাশ্য চাঁদাবাজি করা হচ্ছে। চাঁদাবাজিতে বিএনপি-জামায়াতের নাশকতা মামলার এজাহারভুক্ত আসামিরাও জড়িত। অথচ আওয়ামী লীগের ওপর এই দোষ এসে পড়ছে। এজন্য আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৮ জানুয়ারি বিকাল ৩টায় বুড়িমারী স্থলবন্দরে বিক্ষোভ মিছিল করা হবে। ২৯ জানুয়ারি সকাল ৮টা থেকে চাঁদাবাজি বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত  অনির্দিষ্টকালের জন্য বুড়িমারী স্থলবন্দরের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।'

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

বুড়িমারী ট্রাক-ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আওলাদ হোসেন বলেন, ‘বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন ও আমাদের শ্রমিক নেতা সিরাজুল হকের সঙ্গে যোগাযোগ চলছে। তারা যেভাবে সমাধান করে দেবেন, আমরা তা মেনে নেব।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম