কোচিং সেন্টার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ০৭:২৬আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৭:২৯

অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কোচিং সেন্টার বন্ধে বরিশালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৭ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা, ব্যাংলাদেশ ব্যাংক ভবনের দক্ষিণ পাশে এবং বগুড়া রোডের পেশকার বাড়ি এলাকার কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সামনের দরজা আটকে ভেতরে কোচিং কার্যক্রম, আবার কোথাও মেডিক্যাল কোচিংয়ের নামে দশম শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করানোর সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমাণ আদালত।

প্রথম দিনের অভিযানে কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে আগামী এক মাস কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় অভিভাবকদেরও আগামী এক মাস তাদের সন্তানদের কোচিং সেন্টারে না নিয়ে যাওয়ার অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, সরকারি ঘোষণায় নির্দিষ্ট কোনও কোচিং সেন্টার নয়,সকল কোচিং সেন্টার একমাস বন্ধের নির্দেশনা রয়েছে। আগামী এক মাস সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং এই নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের