মাগুরায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মাগুরা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৬:০৬

আদালত মাগুরার মহম্মদপুর উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের একটি ধর্ষণ মামলায়  মাসুদ মোল্যা (৪০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (৩০ জানুয়ারি) আদালত এই আদেশ দেন।

আসামি মাসুদ মোল্যা মহম্মদপুরের হরিণাডাঙ্গা গ্রামের সিরাজ মোল্যার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কার জানান, ২০১০ সালের ১৩ অক্টোবর রাতে হরিণাডাঙ্গার এক নারীকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে আসামি মাসুদ। অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে সে। প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। এ অবস্থায় ওই নারী অন্তঃস্বত্তা হয়ে পড়লে মাসুদ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে এ বিষয়ে গড়িমসি করায় ২০১১ সালের ৪ মে ভিকটিম মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেন। ইতোমধ্যে একটি ছেলে সন্তানের জন্ম দেন ওই নারী। যার পিতৃত্ব অস্বীকার করে মাসুদ। এ বিষয়ে ডিএনএ পরীক্ষার আদেশ দেন আদালত। ডিএনএ পরীক্ষায় মাসুদ মোল্যার বিরুদ্ধে ওই সন্তানের পিতৃত্বসহ মামলায় বর্ণিত অভিযোগ প্রমাণিত হয়।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস বুধবার আসামি মাসুদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডাদেশ দেন। মামলায় মোট আট জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ছেলে সন্তানের বিষয়ে ২১ বছর পর্যন্ত সরকারিভাবে জীবন যাপনের ব্যয়ভার বহন এবং দণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ মোল্যার পিতৃ পরিচয়ে সে বড় হবে মর্মে আদেশ দিয়েছেন আদালত। 

/এফএস/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’