ভারত থেকে পাচার করা দুই কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২১

ভারত থেকে পাচার করা দুই কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক ভারত থেকে পাচার করে আনা দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর নাম আকাশ (২৪)। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদ আসে মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান সাদিপুর সীমান্ত পার করে যশোরের দিকে নিয়ে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মনির হোসেন, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলামসহ বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই কেজি গাঁজাসহ আকাশ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক দুই কেজি গাঁজাসহ আকাশ নামে এক মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক আইনে মামলা দিয়ে আকাশকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম