হেরোইনসহ নারী ইউপি সদস্য আটক

টাঙ্গাইল প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫

বাছিরন নেছা টাঙ্গাইলের সখীপুরে হেরোইনসহ বাছিরন নেছা (৪০) নামে এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে তাকে আটক করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাছিরন নেছা ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য এবং সানোয়ার হোসেনের স্ত্রী।

ওসি আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে ১৫ পুরিয়া হেরোইনসহ তাকে আটক করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাছিরন নেছার স্বামী সানোয়ার হোসেনও মাদক মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন বলেও তিনি জানান। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম