প্রধানমন্ত্রীকে ১০০ কেজি ওজনের ছাগল উপহার দিতে চান লতিফুন নেছা

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৩

প্রধানমন্ত্রীকে ১০০ কেজি ওজনের ছাগল উপহার দিতে চান কুষ্টিয়ার লতিফুন নেছা প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশে কতো রকম পথই না বেছে নেয় মানুষ। ঠিক তেমনই একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নিভৃত পল্লির বাসিন্দা লতিফুন নেছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন বলে লালন-পালন করেছেন একটি ছাগল। প্রায় একশ কেজি ওজনের ছাগলটি তিনি নিজেই পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের লতিফুন নেছা ২০১৬ সাল থেকে এই ছাগলটি লালন পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার উদ্দেশ্যেই এটি লালন-পালন করতে শুরু করেন বলেন জানান লতিফুন নেছা। বর্তমানে ছাগলটির ওজন প্রায় ১০০ কেজি। প্রধানমন্ত্রীর কাছে ছাগলটি পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
এলাকাবাসী জানান, মৃত সামছুদ্দিন মণ্ডলের স্ত্রী লতিফুন নেছার পাঁচ ছেলে ও ছয় মেয়ে নিয়ে অভাবের সংসার। সংসারে চরম অভাব থাকা সত্ত্বেও ছাগলটি তিনি বিক্রি করেননি। এ বিষয়ে লতিফুন নেছা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন অন্ধভক্ত আমি। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ছাগলটি গ্রহণ করেন, তাহলে আমার জীবনের শেষ স্বপ্ন ও ইচ্ছাটুকু পূরণ হবে। ছাগলটি আমি প্রধানমন্ত্রীর জন্যই লালন-পালন করে বড় করছি। আমি প্রধানমন্ত্রীকে এটি উপহার দিতে চাই।’
এ বিষয়ে স্থানীয় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘লতিফুন নেছা একটি ছাগল প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে আনন্দ পাবেন। এটি একান্তই ব্যক্তি ও দলের প্রতি ভালোবাসা। না হলে এ ধরনের সিদ্ধান্ত হয় না।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান