হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৭

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচঙ্গে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উমর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৮ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

নিহত উমর আলী জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের রাজা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের সাবেক মেম্বার হারিছ মিয়ার সঙ্গে একই গ্রামের উমর আলীর গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উমর আলীকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, আহতদের হাসপাতালে নিয়ে আসার পর উমর আলী মারা যান এবং অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম