ইকসুর দাবিতে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

ইবি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইকসু গঠন ও নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার মাধ্যমে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশীদ আসকারীর কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে– অবিলম্বে আইন সংশোধন করে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) নির্বাচন যুক্ত করা, প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ গ্রহণ, ছাত্র সংসদ ভবন তৈরির উদ্যোগ ও ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনীতির জন্য সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত তিমির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্ররা সুস্থ রাজনৈতিক ধারা থেকে উপেক্ষিত। সুস্থ রাজনীতি ও নেতৃত্ব তৈরির জন্য প্রয়োজন ছাত্র সংসদ। সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন অত্যন্ত জরুরি।’

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি ইকসু গঠন ও নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।

 

 

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান