রামনাবাদ নদী থেকে ট্রলারডুবিতে নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার

পটুয়াখারী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৭

পটুয়াখালী

পটুয়াখালীর রামনাবাদ নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কলাপাড়া উপজেলার ওই নদী থেকে ডুবুরি দল লাশ দুটি উদ্ধার করেছে।

নিহত ব্যক্তিরা হলেন- কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামের বাসিন্দা মো সাইফুল (৩০) ও একই এলাকার নুর ইসলাম (৩৫)।

কলাপাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা আবুল হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কলাপাড়া উপজেলার দেবপুর এলাকার রামনাবাদ নদীতে ১৫ হাজার ইটবাহী ট্রলারকে বালু খননকারী ভলগেট ড্রেজার ধাক্কা দেয়। এসময় ওই ট্রলারটি ৭ জন শ্রমিক নিয়ে ডুবে যায়। পরে ৫ জন শ্রমিক উদ্ধার হলেও ২ জন নিখোঁজ ছিলেন। পরে শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক সিকদার জানান, আজ রবিবার সকাল ৯টায় ডুবুরি দল অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ শ্রমিকদের লাশ উদ্ধার করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম