বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের প্রধান মাধ্যম কৃষি: মার্কিন রাষ্ট্রদূত

ঝিনাইদহ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৯

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। আর এ দুইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি।’

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ঝিনাইদহের মহেশপুরে ভুট্টা ক্ষেত পরিদর্শন করার সময় এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে ভুট্টা ক্ষেত পরিদর্শন করার পর স্থানীয় চাষিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সফরের সময় মর্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘গৌরিনাথপুর গ্রামের ভুট্টা চাষ দুই দেশের সম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ। এখানে চাষ করা ভুট্টা বিশ্বমানের। আমেরিকার উদ্যোগকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানকার কৃষকেরা বাস্তব রূপ দিয়েছেন।’ ঝিনাইদহেৃ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জি এম আবদুর রউফ জানান, যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থার ইউএসএআইডি’র সহায়তায় বাজারে আনা ভুট্টা বীজ চাষ করা হচ্ছে এই এলাকায়। এই বীজের ভালো ফলন হয়েছে। তা দেখতেই মার্কিন রাষ্ট্রদূত এই সফরে আসেন।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফরের সময় ইউএসএআইডি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেইনা সালাহী, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম