দেশ এগিয়ে নিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩০

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ফাইল ছবি)

দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের মানবিক গুণাবলির অধিকারী হতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেছেন, ‘সমাজ বিনির্মাণের জন্য প্রতিটি প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের চিন্তাচেতনা যদি আধুনিক না হয়, তাদের ভেতরে যদি মানবিকতা না থাকে, তাহলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। তাই দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাদের মানবিক গুণ অর্জন করতে হবে।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) নাছিরাবাদ স্কুল মাঠে আয়োজিত মানবিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা দৈনিক পূর্বকোণের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘মানবিক মেলা সম্পূর্ণ একটি নতুন ফরমেট। পূর্বকোণ সবসময় ব্যতিক্রমী কাজ করতে চায়। এ প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত যারা, তাদের ভেতরে সৃজনশীলতা রয়েছে। তারা সবসময় ভিন্নভাবে চিন্তাভাবনা করে সমাজকে এগিয়ে নিতে চায়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম