নাফনদে বিজিবির ১৭ টহল ট্রলার

টেকনাফ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৮

নাফ নদীতে বিজিবির টহল কক্সবাজারের টেকনাফ সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। নাফনদে ইয়াবা ও মানব পাচার ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। টেকনাফ-২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আছাদুদ জামান চৌধুরী এ তথ্য জানান।

মোহাম্মদ আছাদুদ জামান চৌধুরী জানান, নাফনদীতে দমদমিয়া এলাকায় তিনটি, টেকনাফের তিনটি, সাবরাংয়ে দুইটি, নাজিরপাড়া থেকে একটি ও শাহপরীর দ্বীপে তিনটিসহ ১৭টি টহল ট্রলার নদীতে নিয়োজিত থাকে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে সাংবাদিকদের নিয়ে নৌ ভ্রমণ শেষে তিনি এ কথা জানান।

মোহাম্মদ আছাদুদ জামান চৌধুরী বলেন, ‘কারা ইয়াবা পাচার করছে, তা আমাদের কাছে দৃশ্যমান নয়, নদীতে বিভিন্ন উপায়ে মাছ ধরতে যায় অনেকে। এ সুযোগ কাজে লাগিয়ে মাঝে-মধ্যে ইয়াবাও পাচার হয়। রাতের বেলায় কেউ নদীতে নামলে অপরাধী হিসেবে ধরে নেওয়া হবে। যেকোনও উপায়ে ইয়াবা ও মানব পাচার রোধ করা হবে।’ এসময় উপস্থিত ছিলেন টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র সাংবাদিক আবদুল্লাহ মনির প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম