চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান। সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের ছেলে রোমান মনোনয়ন পাওয়ায় তার সমর্থকেরা উপজেলায় আনন্দ মিছিল করেছেন।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন গ্রহণ করেন জাহিদুল ইসলাম রোমান। এ খবর পেয়ে তার হাজারো সমর্থক ফরিদ্গঞ্জে আনন্দ মিছিল করেন। শুধু ফরিদ্গঞ্জ নয়, এদিন চাঁদপুর শহরেও আনন্দ মিছিল হয়েছে।
ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন বলেন, ‘ত্যাগী নেতা রোমান ভাই মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। নৌকার বিজয়ে ফরিদগঞ্জে আওয়ামী লীগ নেতারা ঐক্যবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘আজ আনন্দ মিছিলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।’
চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রিপন বলেন, ‘ফরিদগঞ্জে জাহিদুল ইসলাম রোমানকে নৌকা প্রতীক দেওয়ায় ভোট বিপ্লব হবে। আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রোমান ভাইয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।’
ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল বলেন, ‘নৌকা প্রতীক নিয়ে যিনি এসেছেন, তাকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করবো।’
আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্লাহ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, দফতর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. মশিউর রহমান মিটু, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল রিপন, ছাত্রলীগের সাবেক নেতা মো. মনির হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক ও ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ, ৭নং পাইকপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ ভূঁইয়া, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শওকত আলী বিএসসি, ছাত্রলীগের সাবেক নেতা কামরুজ্জামান সবুজ, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক অহিদুর রহমান ভূঁইয়া, ১১নং চরদুখিয়া পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বাচ্চু, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ অনেকে ছিলেন।
উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও ৭ই মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৪ মার্চ ফরিদ্গঞ্জে ভোট হবে।








