ঝড়ে মোংলা বন্দরের পশুর নদীতে ড্রেজার ডুবি

মোংলা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৭

পশুর নদীতে কার্গো ডুবি (ফাইল ফটো) কালবৈশাখী ঝড়ে মোংলা বন্দরের পশুর নদীতে একটি ড্রেজার ডুবে গেছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে পশুর নদীর বিদ্যারবাহন খেয়াঘাট এলাকায় থাকা বাদল আনলোডিং নামের ড্রেজারটি প্রচণ্ড ঝড়ে কাত হয়ে যায়। এ সময় ভেতরে পানি ঢুকে ড্রেজারটি ডুবে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ড্রেজার মালিক মো. মাসুম। ড্রেজার ডুবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ডুবে যাওয়া ড্রেজারটি উদ্ধারে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত কোন তৎপরতা শুরু হয়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ রায়। ড্রেজারটি পশুর নদীর কূলের দিকে ডোবায় মূল চ্যানেল দিয়ে নৌ চলাচল ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সরকারের ৬ মাসের উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর 
সরকারের ৬ মাসের উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে