নাসিরনগরে দুই ব্যক্তিকে কুপিয়ে সবকিছু লুট করেছে ডাকাতরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩






ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া বেরুইন সড়কের তুল্লাপাড়ায় দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা, মানিব্যাগ ও মোবাইল ফোন-সহ সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন  নাসিরনগর সদরের আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পল্লি চিকিৎসক রফিকুল ইসলাম এবং মোটরসাইকেল আরোহী ধনকুড়া গ্রামের সৌদি প্রবাসী মো. মোবাশ্বির আহমেদ।

আহতরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পল্লি চিকিৎসক রফিকুল ইসলামের গ্রামের বাড়ি বেরুইন থেকে তারা মোটরসাইকেলে নাসিরনগর সদরে আসছিলেন। তুল্লাপাড়ার কাছে অন্তত ৭-৮ জন মুখোশধারী ডাকাত তাদের গতিরোধ করে। এরপর ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাদের।
ডাকাতরা পল্লি চিকিৎসক রফিকুল ইসলামের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একইভাবে প্রবাসী মোবাশ্বেরের ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা নাসিরনগর সদরে এসে প্রাথমিক চিকিৎসা নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, গতকাল রাতে ঘটনার খবর পাওয়ার পর থেকে অপরাধীদের ধরার জন্যে অভিযানে নেমেছে পুলিশ। শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান ওসি।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান