ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ডাকাত আটক

পাবনা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৮

পাবনা পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লা (৩৫) নামে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ তথ্য জানিয়েছেন।

আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লা ঈশ্বরদী উপজেলার মধ্য অরণকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকার জাহাঙ্গীর আলম কাজীর ছেলে।

তিনি জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের চাঁদমারী মোড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আব্দুল্লাকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সেখান থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আব্দুল্লার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান