সাতক্ষীরায় শিলাবৃষ্টির আঘাতে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২২

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কলারোয়ায় শিলাবৃষ্টির আঘাতে জামশেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চন্দনপুর কলারোয়া সড়কে এ ঘটনাটি ঘটে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

জামশেদ আলী কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, জামশেদ আলী কলারোয়ার দিকে হেঁটে যাওয়ার সময় প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে যান তিনি। পড়ে গিয়ে আর উঠতে পারেননি। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি মনিরুজ্জামান ঘটনার বলেন, ‘বয়স্ক মানুষ ঝড়ের মধ্যে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তিনি ঘটনাস্থলেই মারা যান। ’

এদিকে মাত্র ৫ মিনিটের প্রচণ্ড শিলাবৃষ্টি এবং বাতাসে কলারোয়ার ১২টি ইউনিয়নের প্রায় সব কয়টি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর আঘাতে উপড়ে গেছে বড় বড় গাছ। ভেঙে গেছে বাড়িঘর। উড়ে গেছে ঘরের চাল। এছাড়া গাছের ডালপালা ভেঙে তছনছ হয়ে গেছে। টর্নেডোর পরপরই গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত বাড়িঘর।

/এসএসএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের