ইটভাটায় মাটি কাটার সময় বজ্রাঘাতে শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৯

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রাঘাতে মঞ্জুর আলী প্রকাশ সঞ্জু (৩৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দৌলতপুর গ্রামের মেসার্স সুমন ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মঞ্জুল আলীর বাড়ি সরাইল উপজেলার বড়াইপুর গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আজ বুধবার বেলা ১১টার দিকে মঞ্জুর আলী কৃষ্ণনগর ইউনিয়নে দৌলতপুর গ্রামে ইটভাটার জন্যে মাটি কাটছিলেন। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’