প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪১

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিরোধী দল না থাকায় ঢাকার সিটি করপোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, তবে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে বিরোধী দল অংশগ্রহণ করলে এই নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো।’

আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের

‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি’

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার অমানবিক নয়। সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি বেগম জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তার অসুস্থতা নিয়ে এখন তারা রাজনীতি করার পথ বেছে নিয়েছে।’

ভারত-পাকিস্তান যুদ্ধ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ও অস্থিরতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। উপমহাদেশের ক্রসবর্ডার টেরোরিজম বা সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে সরকার। সীমান্তে যেসব সন্ত্রাসী গ্রুপ রয়েছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় কাঁচপুর সেতু

ঈদের আগেই কাঁচপুর, দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতুর উদ্বোধন

সেতুমন্ত্রী জানান, ‘আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতুটি উদ্বোধন করা হবে। আগামী ১০ মার্চ কাঁচপুরের সেতুটি প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন। মেঘনা সেতু ও গোমতী সেতুর পর্যায়ক্রমে এপ্রিল ও মে মাসের মধ্যেই কাজ শেষ করা হবে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করবেন।’

মন্ত্রী আশা প্রকাশ করেন, ‘এই তিনটি সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের সময় কোনও ধরনের যানজট সৃষ্টি হবে না। সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবেন।’

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’